দেশে টানা ১৬ বছর রাষ্ট্রীয় কাঠামো থাকলেও আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
তিনি বলেন, “দেশ ছিল, সরকার ছিল—কিন্তু জনগণের অধিকার ছিল না। দীর্ঘ সময় ধরে মানুষ ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখ করে তিনি বলেন,
“এই নির্বাচনে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও জনগণের পক্ষে থাকা প্রার্থীকে ভোট দিয়ে জনগণকে তাদের অধিকার আদায় নিশ্চিত করতে হবে।”
মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আরও বলেন,
“আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তা হবে প্রকৃত অর্থে জনগণের সরকার। এই বাংলাদেশে যারা বিএনপির সাথে আছে তারা যেমন নিরাপদ থাকবে, তেমনি যারা বিএনপির সাথে নেই তারাও সম্পূর্ণ নিরাপদ থাকবে।”
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং আইনের শাসন, গণতন্ত্র ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বক্তব্যের শেষাংশে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
একই রঙের শার্ট, একই মঞ্চ নেতৃত্বের ঐক্যের প্রতীক তারেক রহমান ও নুরুল ইসলাম নয়ন।






