দীর্ঘ ৩ বছরের অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলা ও সাধনার পর বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন পেয়েছেন কাজী ইশতিয়াক হোসেন। দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ এই তরুণের অর্জনকে ঘিরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আনন্দের জোয়ার।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, যিনি লেফটেন্যান্ট কাজী ইশতিয়াকের বাবা, আবেগঘন এক পোস্টে লিখেছেন—
“আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩ বছর কঠোর অনুশীলনের পর দেশ ও জাতির অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান। দেশ ও মানুষের কল্যাণে আল্লাহ তোমাকে কামিয়াব করুক। লেফটেন্যান্ট কাজী ইশতিয়াক হোসেন।”
তিনি বলেন,
“ছেলের এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, পুরো চরফ্যাশনবাসীর জন্য গর্বের। দেশের সেবা করার এই মহান দায়িত্ব আল্লাহ যেন তাকে সঠিকভাবে পালন করার তৌফিক দেন।”
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই ইশতিয়াক শৃঙ্খলাপরায়ণ, পরিশ্রমী এবং দেশপ্রেমিক ছিলেন। বহু চ্যালেঞ্জ ও কঠোর প্রশিক্ষণ অতিক্রম করে আজ তিনি দেশের সেবা করার পথে এক নতুন অধ্যায় শুরু করলেন।
পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা লেফটেন্যান্ট কাজী ইশতিয়াক দেশের কল্যাণে নিজের সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দিয়ে জাতির গর্ব হয়ে উঠবেন।





