Home / রাজনীতি / কিছু চাঁদা/বাজ দখ/লবাজ মা/দক ব্যবসায়ী হাততালি দিয়ে আমাকে বিভ্রান্ত করে

কিছু চাঁদা/বাজ দখ/লবাজ মা/দক ব্যবসায়ী হাততালি দিয়ে আমাকে বিভ্রান্ত করে

চরকুকরীমুকরীতে নির্বাচনী গণসংযোগে নুরুল ইসলাম নয়নের কড়া হুঁশিয়ারি: “বিএনপি কোনো চাঁদাবাজ ধারণ করে না, মাদক ব্যবসায়ীদের লালন করে না”

চরফ্যাশন ও মনপুরা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম নয়ন চরকুকরীমুকরীতে নির্বাচনী গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগে নয়ন বলেন,
“চরফ্যাশন ও বিভিন্ন জায়গায় আমি যখন মাদক, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কথা বলি, পরিচিত ২/১ জন চাঁদাবাজ যাদেরকে আমি চিনি তারা-ও হাতে তালি দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা দোয়া করবেন, এতো বিভ্রান্ত হওয়ার মতো বয়স এখনো আমার হইনি, আমি আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি। চাঁদাবাজ, মাদক ও দখলদারকে আমি খুঁজে বের করব—শুধুমাত্র যদি আপনারা আমার পাশে থাকেন ও আল্লাহ তায়ালা আমাকে আপনাদের সেবক হিসেবে কবুল করেন।”

তিনি আরও বলেন,
“বন্ধুরা, আমার কোনো চাঁদাবাজ যদি বিএনপির কথা বলে তাহলে স্পষ্ট ভাষায় তাদের জানিয়ে দিবেন—বিএনপি কোনো চাঁদাবাজ ধারণ করে না ও মাদক ব্যবসায়ীকে লালন করে না! অতএব আপনারা সম্মিলিতভাবে এদের প্রতিরোধ করবেন এবং তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন। আমি এর জন্য কখনো আপনাদের থেকে কপিয়ত চাইবো না।”

গণসংযোগে উপস্থিত স্থানীয় জনগণ নয়নের বক্তব্যকে স্বাগত জানান এবং তার প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *