চরফ্যাশন ও মনপুরায় পরিবর্তনের স্বপ্ন: মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক:
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ঘিরে এখন পরিবর্তনের জোয়ার বইছে।
স্থানীয়দের মতে, নয়ন ভাইকে পেয়ে চরফ্যাশন ও মনপুরার মানুষ যেন নিজেদের এক স্বপ্নপুরুষকে ফিরে পেয়েছে।
মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল বলেন—
“জনাব নূরুল ইসলাম নয়ন সত্যিই একজন সৎ ও আদর্শবান মানুষ।
তাকে ঘিরে মানুষের উৎসাহ, উদ্দীপনা আর ভালোবাসার শেষ নেই।
বহু বছর পর এলাকার মানুষ এমন একজন স্থানীয় নেতৃত্ব পেয়েছে, যার মধ্যে আছে নৈতিকতা, সাহস ও জনগণের প্রতি দায়বদ্ধতা।”
তিনি আরও বলেন,
“চরফ্যাশন ও মনপুরার মানুষ আজ ঐক্যবদ্ধ এবং উৎসাহিত। তারা বিশ্বাস করে, নয়ন ভাই নির্বাচিত হলে তিনি চাঁদাবাজ-মাদকমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন, এবং নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন।
তিনি সব সময় জনগণের পক্ষেই কাজ করবেন, এবং চরফ্যাশন–মনপুরাকে একটি সাম্য ও মানবিক সমাজে রূপ দিতে কাজ করে যাবেন।”
স্থানীয় বিএনপি ও তরুণ প্রজন্মের মধ্যে এখন একটাই বার্তা ছড়িয়ে পড়েছে —
“পরিবর্তনের প্রতীক, মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।”
দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানায়, মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তারেক রহমানের একান্ত আস্থাভাজন।
তাই তার নেতৃত্বে চরফ্যাশন ও মনপুরা একটি নতুন দিগন্তে পৌঁছাবে বলে এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস।
এলাকার সাধারণ মানুষ বলছেন,
“আমরা এবার এমন একজন প্রার্থী পেয়েছি, যিনি আমাদের এলাকার সন্তান, যিনি সত্যিই জনগণের জন্য কাজ করতে চান। পরিবর্তনের স্বপ্ন পূরণে আমরা তার হাতকে শক্তিশালী করতে চাই।”
সব মিলিয়ে চরফ্যাশন ও মনপুরায় এখন একটাই শ্লোগান—
“পরিবর্তনের সময় এসেছে, নয়ন ভাইয়ের হাতেই সেই স্বপ্নের সূচনা।”






