জীবনে কখনোই কাউকে স্বার্থের জন্য কাছে টানিনি, আর ভবিষ্যতেও সেই পথে হাঁটব না। যদি কাউকে সম্মান করে থাকি, ভালো ব্যবহার করে থাকি, ভালোবেসে থাকি – সবই করেছি নিঃস্বার্থভাবে, একান্তই মন থেকে। কারণ এই মানুষগুলো সেই সম্মান আর ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কারো আচরণে কোনোদিন কোনো প্রত্যাশা ছিল না, নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
আমি বরাবরি একজন ইগোহীন মানুষ, সবার সাথে সহজ হওয়ার চেষ্টা করি কিন্তু সহজলভ্য নয়!
আমার দৃষ্টিতে, সম্পর্কের প্রকৃত মূল্য তখনই প্রতিষ্ঠিত হয়, যখন কোনো স্বার্থ নেই, প্রত্যাশা নেই; থাকে শুধু শ্রদ্ধা, ভালোবাসা, আর একে অপরের প্রতি গভীর আন্তরিকতা। এই মূল্যবোধের জন্য আমার কাছে সবাই সমান – আমার পরিবার থেকে শুরু করে,বন্ধু – বান্ধব পথচলায় দেখা হওয়া অল্প পরিচিত মানুষটিও এর বাইরে নয়।
মানুষের প্রতি স্নেহ, সম্মান আর আন্তরিকতাই আমার কাছে সবচেয়ে বড় এবং এটাই আমার আদর্শ। যেই যেভাবেই থাকুক, আমি চাই আমার কাছ থেকে সে মানুষটির প্রাপ্যটুকু পেয়ে যাক, নিঃস্বার্থভাবে।![]()
![]()



