নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আফগানিস্তান দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেন।
তাসকিন লেখেন, “একটা ম্যাচ জিতার যোগ্যতা নাই, তারা দাবি করে এশিয়ার দ্বিতীয় সেরা টিম!” — এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ–আফগানিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ 3-০ ব্যবধানে সিরিজ জয় করে। বিপরীতে আফগানিস্তান ব্যাটিং ও বোলিং উভয় দিক থেকেই ব্যর্থ হয়।
তাসকিনের পোস্টকে ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ মনে করছেন খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা উচিত।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বলছেন, এই সিরিজে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা শুধু এশিয়াতেই নয়, বিশ্ব ক্রিকেটেও শক্তিশালী এক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।





