Home / খেলাধুলা / আজিম অ্যান্ড সন প্রাইভেট লিমিটেড ইউনিট–২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

আজিম অ্যান্ড সন প্রাইভেট লিমিটেড ইউনিট–২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

সংবাদ প্রতিবেদন

আজিম অ্যান্ড সন প্রাইভেট লিমিটেড ইউনিট–২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুর: আজিম অ্যান্ড সন প্রাইভেট লিমিটেড ইউনিট–২ এর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও শিরোপা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের এই জমকালো সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক জনাব সৈয়দ আদনান আজিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান, হেড অফ ওয়াশিং এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে।

খেলার শেষ বাঁশি বাজতেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জয়ী দলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান উপস্থিত অতিথি ও সমর্থকরা। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে শিরোপা ও পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব সৈয়দ আদনান আজিম বলেন, “এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে তোলে এবং শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে সহায়তা করে। ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে দলগত চেতনা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *