Home / রাজনীতি / ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব ওমর ফারুক খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব ওমর ফারুক খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব ওমর ফারুক খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করেন।

জনাব ওমর ফারুক খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা আমার অঙ্গীকার।” তিনি আরও জানান, ভবিষ্যতে নির্বাচিত হলে ৩৬ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দেবেন।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তার এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এলাকায় শান্তি-সম্প্রীতি রক্ষায় এবং জনগণের কল্যাণে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *