Home / রাজনীতি / দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরফ্যাশন ও মনপুরা সফর স্থগিত করলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরফ্যাশন ও মনপুরা সফর স্থগিত করলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

দুর্যোগপূর্ণ এবং বৈরী আবহাওয়ার কারণে চরফ্যাশন ও মনপুরা সফর স্থগিত করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন।

আজ বৃহস্পতিবার মনপুরার উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় তিনি সফর বাতিল করেন। এর আগে তিনি চরফ্যাশন ও মনপুরায় চার দিনের নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নেন।

নুরুল ইসলাম নয়ন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমে মনপুরায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, নির্বাচনী প্রচারণার জন্য আগে মনপুরা এবং পরবর্তীতে চরফ্যাশনে যাবেন বলে জানিয়েছিলেন। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে প্রচারণা চালিয়ে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে তিনি আলোচনা করার পরিকল্পনা করেছিলেন।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে “সাম্য ও মানবিক বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে তিনি জনগণের কাছে পৌঁছাতে চেয়েছিলেন।

নুরুল ইসলাম নয়ন তার ফেসবুক স্ট্যাটাসে চরফ্যাশন ও মনপুরার মানুষের উদ্দেশ্যে বলেন—

“প্রতিকূল আবহাওয়ার কারণে সফরটি আপাতত স্থগিত করতে হচ্ছে। তবে আগামী সপ্তাহে আমি মনপুরায় গিয়ে প্রচারণা করব এবং সাধারণ মানুষের কথা শুনব। আপনাদের পাশে আছি, থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *