গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। শহরের বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও বাজারে কোমরসমান পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।
শহরের জয়দেবপুর, টঙ্গী, কাশিমপুর ও কোনাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা স্বাভাবিকভাবে চলতে পারছে না। ফলে অফিসগামী ও কর্মজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই গাজীপুরের অনেক এলাকায় পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অব্যবস্থাপনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দোকানপাটে পানি প্রবেশ করায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন ,অথবা কোন সংঘঠনকে দ্রুত পানি নিষ্কাশনে কোন ধরনের কার্য কর পদক্ষেপ গ্রহন করেনি। স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ জরুরি বলে মনে করেন স্থানীয়রা মত প্রকাশ করেছেন।
অপরদিকে, জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই সমস্যায় ভুগলেও কার্যকর উদ্যোগের অভাবে দুর্ভোগ বাড়ছে।






