Home / বাংলাদেশ / মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আরেকজন হাসপাতালে।

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আরেকজন হাসপাতালে।

হাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আরেকজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনায় একজন শিক্ষার্থী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ইয়ামিন, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র। গুরুতর আহত অপর শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে এলাকায় দুই যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছে—“তোদের জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না, তোরা মানুষকে শান্তিতে থাকতে দিস না।”

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনায় এখনো কোনো গ্রেফতার বা জড়িতদের নাম প্রকাশ করেনি পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এদিকে, শিক্ষার্থী নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছে, প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *