Home / বাংলাদেশ / ভোলায় প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ চীনা ডেভেলপার প্রতিষ্ঠান।

ভোলায় প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ চীনা ডেভেলপার প্রতিষ্ঠান।

শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি করতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগে হতে যাচ্ছে নতুন একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। সেখান থেকে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন নামের এই অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবে চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। 

প্রাথমিক অবস্থায় এই অর্থনৈতিক অঞ্চলটি প্রায় ১০২.৪৬ একর জমিতে গড়ে উঠবে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।

কর্তৃপক্ষ আশা করছে, এটি দেশে কৃষি ও মৎস্যভিত্তিক শিল্প বিকাশের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *