Home / রাজনীতি / ২০২৪-এর গণঅভ্যুত্থান এক মাসে তৈরি হয়নি, এটি ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফসল” — ছাত্রদল নেতা আকরাম আহমেদ।

২০২৪-এর গণঅভ্যুত্থান এক মাসে তৈরি হয়নি, এটি ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফসল” — ছাত্রদল নেতা আকরাম আহমেদ।

ঢাকা, ৩০ জুলাই:
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো হঠাৎ ঘটনার ফল নয়। এটি বিগত ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, ত্যাগ, নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা জনসাধারণের ক্ষোভ ও প্রতিরোধের দীর্ঘ পথচলার ফসল।”

তিনি আরও বলেন, “যখনই আন্দোলনের আগুন জ্বলে উঠেছে, ছাত্রদল তখনই ছায়ার মতো সাধারণ ছাত্র-জনতার পাশে থেকেছে। দলীয় নির্দেশ ছিল—তোমরা মাঠে থাকো, তবে দলের পরিচয় প্রকাশ করোনা। কারণ সরকার তখন আন্দোলনকে ‘দলীয় তকমা’ দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতো।”

আকরাম আহমেদ মনে করেন, এই দীর্ঘ আন্দোলনকেই সরকার বারবার দমন করতে চেয়েছে; তবে ছাত্র-জনতার ঐক্য, সাহস ও ত্যাগের কারণেই ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান বাস্তব রূপ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *