Home / রাজনীতি / গুপ্ত রাজনীতি নয়, স্বচ্ছতা চান ছাত্রদল নেতা: শিবিরপন্থীদের তালিকা প্রকাশের দাবি -আকরাম আহমেদের।

গুপ্ত রাজনীতি নয়, স্বচ্ছতা চান ছাত্রদল নেতা: শিবিরপন্থীদের তালিকা প্রকাশের দাবি -আকরাম আহমেদের।

গুপ্ত রাজনীতি নয়, স্বচ্ছতা চান ছাত্রদল নেতা: শিবিরপন্থীদের তালিকা প্রকাশের দাবি আকরাম আহমেদের

ঢাকা, ২৯ জুলাই:
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, “গত ১৭ বছর ধরে সংগঠন যেভাবে গোপন রাজনীতির চর্চা করেছে, তা থেকে বেরিয়ে আসার সময় এখন। সারাদেশে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা ছাত্রলীগের ছদ্মবেশে রাজনীতি করেছে, তাদের পরিচয় প্রকাশ করা জরুরি।”

তিনি বলেন, “শিবির থেকে আসা এমন বহু নেতাকর্মী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদে লুকিয়ে থেকে নিজেদের আড়াল করেছে। এখন সময় এসেছে সেই মুখোশ খুলে দেওয়ার। গত ১৭ বছরের কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করলে এসব তথ্য আরও স্পষ্ট হবে।”

ছাত্রদলের এ নেতা আরও বলেন, “সাংগঠনিক পরিচ্ছন্নতা ও আদর্শিক স্বচ্ছতা বজায় রাখার জন্য ছাত্রদলের নেতৃত্বে থাকা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যেন এসব তথাকথিত কর্মী চিহ্নিত করে দল থেকে বাদ দেওয়া হয়।”

আকরাম আহমেদের এই মন্তব্য ইতোমধ্যেই সংগঠনের বিভিন্ন স্তরে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, ছাত্রদলের অভ্যন্তরে দীর্ঘদিনের গোপন অসঙ্গতিগুলোর পর্দা এবার সরে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *