Home / রাজনীতি / গুপ্ত সংগঠনের উত্থান: ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থাকা হামলাকারীদের মুখোশ উন্মোচিত হচ্ছে — আকরাম আহমেদ।

গুপ্ত সংগঠনের উত্থান: ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থাকা হামলাকারীদের মুখোশ উন্মোচিত হচ্ছে — আকরাম আহমেদ।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন,

“খুনি হাসিনার পতনের পর স্পষ্ট হয়ে উঠছে—যারা একসময় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল, তারাই এখন বিভিন্ন ইউনিটে একটি গুপ্ত সংগঠনের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।”

তিনি অভিযোগ করেন,

“গত পনেরো বছর ধরে যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থেকে চোরা রাজনীতি করেছে, তারাই বিভিন্ন সময়ে ছাত্রদলসহ জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।”

আকরাম আহমেদ আরও বলেন,

“যদি খুনি হাসিনার পতন না ঘটতো, তাহলে এদের হামলা অব্যাহত থাকতো। এখন যখন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিচার দাবি করা হচ্ছে, তখন সেই মুখোশধারী গুপ্ত হামলাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।”

🔻 পটভূমি বিশ্লেষণ:
এই বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে—একটি চক্র কীভাবে বিগত দেড় দশক ধরে রাজনীতির ছদ্মবেশে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কাজ করেছে। এদের মধ্যে অনেকে এখনো গুরুত্বপূর্ণ জায়গায় বসে গোপন সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *