Home / রাজনীতি / ফ্যাসিস্ট সরকারের মামলায় আপিলে খালাস পেলেন যুবদল নেতা কামরুজ্জামান জুয়েল

ফ্যাসিস্ট সরকারের মামলায় আপিলে খালাস পেলেন যুবদল নেতা কামরুজ্জামান জুয়েল

নিজস্ব প্রতিবেদক:
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল ফ্যাসিস্ট সরকারের দায়ের করা একটি মামলায় নিম্ন আদালতের দেয়া ২ বছর ৩ মাসের সাজা থেকে আপিলে খালাস পেয়েছেন।
জানা যায়, পূর্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে আপিলের শুনানি শেষে উচ্চ আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সম্পূর্ণ খালাস প্রদান করেন।
এই রায়ের ফলে কামরুজ্জামান জুয়েলের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের পথ আরও সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় নেতাকর্মীরা এ রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
রায়ের পর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলা আর হবে না এবং গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *