Home / রাজনীতি / চরফ্যাশনের পর্যটন এলাকায় চাঁদাবাজির অভিযোগ;অভিযুক্তর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিল যুবদল।

চরফ্যাশনের পর্যটন এলাকায় চাঁদাবাজির অভিযোগ;অভিযুক্তর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিল যুবদল।

খেজুরগাছিয়া পর্যটন এলাকায় চাঁদাবাজির অভিযোগে ‘রাসেদ’ আটক, যুবদলের তাৎক্ষণিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:ভোলার চরফ্যাসন উপজেলার খেজুরগাছিয়া পর্যটন এলাকায় পর্যটকদের হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ‘রাসেদ’ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি স্বামী-স্ত্রীসহ আগত পর্যটকদের আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আগত পর্যটকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় এবং নানা ধরনের হয়রানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে বিষয়টি সম্পর্কে জানতে পারেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্য ভোলা-০৪ আসনের নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাই নির্বাচনের পূর্বেই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন—চরফ্যাসন ও মনপুরায় কোনো জুলুমবাজ, চাঁদাবাজ, দখলদার বা মাদক কারবারীর স্থান হবে না। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *