নজরুল নগর ইউনিয়নের সড়ক, কালভার্ট ও ব্রিজ ধ্বংসের মুখে: ট্রাক মালিকের বিরুদ্ধে অভিযোগ
ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের বিভিন্ন সড়ক, কালভার্ট ও ব্রিজ বর্তমানে ধ্বংসের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাক মালিক আলমগীরের ভারী ট্রাক নিয়মিত এসব সড়কে চলাচল করায় রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং কয়েকটি কালভার্ট ও ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে করে প্রতিদিন এলাকাবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক জায়গায় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মোটরসাইকেল বা ছোট যানবাহন নিয়েও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে দুর্বল হয়ে পড়া কালভার্ট ও ব্রিজগুলো ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত ট্রাক মালিককে আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো সংস্কারের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।






