সালিশের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে যারা চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে, তাদেরকে আগামী ১২ তারিখের পর আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম নয়ন।
তিনি আরও বলেন, টিসিবির ডিলার ও ওএমএস-এর চাল নিয়ে যারা অনিয়ম করছে, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।
নুরুল ইসলাম নয়ন বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের এই চরফ্যাশনে কোনো জায়গা হবে না। নির্বাচন শেষ হলেও জনগণের স্বার্থ রক্ষায় আমাদের অবস্থান আরও শক্ত হবে।”
নির্বাচনের শেষ দিনের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও দুর্নীতিমুক্ত চরফ্যাশন গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে নির্বাচিত হলে সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সালিশের নামে চাঁদাবাজদের বি*রুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নুরুল ইসলাম নয়ন।






