Home / রাজনীতি / বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহাম্মদপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল ১৩ ডিসেম্বর শনিবার এই দোয়া মাহফিলের আয়োজন করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ কামরুজ্জামান জুয়েল।

দোয়া মাহফিলে বক্তব্যে মোঃ কামরুজ্জামান জুয়েল বলেন,
“বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী। তিনি এ দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তিনি অসুস্থ, কিন্তু দেশের আপামর মানুষ ও প্রবাসে থাকা কোটি কোটি মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি মানুষের হৃদয়ের স্পন্দন—তাই মানুষ তাকে ভালোবাসে।”

তিনি আরও বলেন, “বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন—এই কামনাই আমাদের।”

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, সাবেক সহ-সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রুবেল, সহ-সভাপতি রিপন আহমেদ, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, শেরেবাংলা নগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া ও রাব্বি।

এছাড়াও মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *