Home / রাজনীতি / চরফ্যাশনের মাটিতেই আমার শিকড়, এখানেই আমার বাবা-মা ঘুমিয়ে আছেন — নুরুল ইসলাম নয়নের আবেগঘন বক্তব্য।

চরফ্যাশনের মাটিতেই আমার শিকড়, এখানেই আমার বাবা-মা ঘুমিয়ে আছেন — নুরুল ইসলাম নয়নের আবেগঘন বক্তব্য।

ভোলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে চরফ্যাশন ও মনপুরা উপজেলার সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। গণসংযোগ চলাকালে তিনি আবেগঘন বক্তব্যে বলেন—

“আমি তোমাদের ভাই না হই, বন্ধু না হই, প্রতিবেশী না হই, আত্মীয় না হই — তবুও আমি চরফ্যাশন ও মনপুরাবাসীর একজন আপনজন। এই মাটিতেই শুয়ে আছেন আমার বাবা-মা, আমার দাদা-দাদি, আত্মীয়-স্বজন। এই চরফ্যাশনই আমার মাতৃভূমি, এখান থেকেই আমার বেড়ে ওঠা।”

তিনি আরও বলেন,

“চরফ্যাশন টিবি স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি। এরপর ঢাকায় চলে গেলেও আপনাদের সঙ্গে আমার হৃদয়ের দূরত্ব কখনও বাড়েনি। আমি আমার মাতৃভূমির টান একদিনের জন্যও ভুলে থাকতে পারিনি। যদি আপনাদের সেবক হতে পারি, তাহলে আর কোথাও যাবো না। আপনাদের ছেড়ে থাকতে চাই না, আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদেরকেই নিয়ে পথ চলতে চাই।”

এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর চোখে ছিল আবেগের ছাপ। বক্তৃতার শেষ দিকে নুরুল ইসলাম নয়ন সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন—

“আপনারা আমাকে ছেড়ে যাবেন না — আমি আপনাদেরই একজন, আপনাদের সঙ্গে থেকে এই মাতৃভূমির মানুষের সেবা করতে চাই।”

গণসংযোগ চলাকালে স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পুরো এলাকায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *