আজ (২৭ অক্টোবর) সোমবার গুলশান পার্টি অফিসে অনুষ্ঠিত হয় বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা। আ সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বোর্ডের উদ্যোগে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন,
“গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে — এমন কথা ঠিক নয়। পার্টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে। তবে ঘোষণার পরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


তিনি আরও জানান, পার্টি থেকে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:
১️⃣ মনোনয়ন ঘোষণার পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
২️⃣ কোনো ধরনের আনন্দ মিছিল করা যাবে না যাতে জনভোগান্তি সৃষ্টি হয়।
৩️⃣ মিষ্টি বিতরণসহ অপ্রয়োজনীয় প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
নয়ন বলেন,
“আমাদের লক্ষ্য একটাই — ধানের শীষের বিজয় নিশ্চিত করা। পার্টি শৃঙ্খলা বজায় রেখেই আমরা কাজ করব।”
পার্টি সূত্রে জানা গেছে, মতবিনিময় সভা শেষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।





