Home / রাজনীতি / প্রতারক ট্রাভেল এজেন্সি থেকে টাকা ফেরত চাইতে গেলে ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে মিথ্যা মামলা।

প্রতারক ট্রাভেল এজেন্সি থেকে টাকা ফেরত চাইতে গেলে ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে মিথ্যা মামলা।

রাজধানীতে এক প্রতারক ট্রাভেল এজেন্সি মালিকের বিরুদ্ধে টাকা ফেরতের দাবিতে গেলে ছাত্রদল নেতা শাওনের নাম জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে, মামলার বাদী শেখ নাসিম রাজধানীর পান্থপথ এলাকার ‘ট্রিপজায়ান’ নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক। তিনি দাবি করেন, পুলশনে ব্যবসায়িক কাজে গিয়ে হামলার শিকার হয়েছেন। তবে তদন্তে জানা যায়, নাসিম আহমেদ মূলত একজন প্রতারক ট্রাভেল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার কাছ থেকে এক পরিচিত ব্যক্তি টাকা ফেরত চাইলে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদল নেতা শাওন আহমেদের নাম জড়িয়ে মিথ্যা মামলা করেন।

এদিকে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবাধীন অনলাইন নিউজ চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলো ঘটনাটি বিকৃতভাবে প্রচার করছে। এসব প্রচারের মাধ্যমে ছাত্রদল নেতাকে রাজনৈতিকভাবে হেয় ও বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগজনক। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *