Home / রাজনীতি / আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।

আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।

ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে জনগণের দেশ। এখানে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে, জনগণ যেভাবে চায় সেভাবেই দেশ পরিচালিত হবে এবং মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে।”

চরফ্যাশন ও মনপুরার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা আমার সাথে আছে তারাও নিরাপদ, যারা আমার বাইরে আছে তারাও নিরাপদ। জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই একসাথে কাজ করব। ধানের শীষ প্রতীক যার হাতে থাকুক না কেন, ইনশাআল্লাহ আমরা বিজয়ী করে সংসদে পাঠাবো।”

তিনি আরও বলেন, “যদি দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, আমি চরফ্যাশন ও মনপুরার মানুষের জন্য কাজ করতে চাই। এই এলাকার মানুষ যেকোন বিপদ-আপদে আমার কাছে আসতে পারবেন, আমি চেষ্টা করব পাশে থাকার।”

আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী নিপীড়নের স্মৃতিচারণ করে নয়ন বলেন, গত ১৭ বছর চরফ্যাশন ও মনপুরার নির্যাতিত মানুষের মতো তিনিও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি নিজের বাবা-মায়ের জানাজায়ও উপস্থিত থাকতে পারেননি। তবুও তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। বর্তমানে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি চরফ্যাশন ও মনপুরার মানুষের প্রতিনিধিত্ব করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *