ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের জিরো টলারেন্স ঘোষণা: “ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে মোকাবিলা করা হবে” — আকরাম আহমেদ।
ঢাকা মহানগর পশ্চিম জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ঘোষণা দিয়েছেন যে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অতীতে যেসব অপকর্মে জড়িত ছিল, সেই ধরনের কর্মকাণ্ড কখনও জাতীয়তাবাদী ছাত্রদল করবে না। তিনি জানিয়েছেন, সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর সাড়ে পনেরো বছরের নির্যাতন ও নিপীড়নের ইতিহাস ভুলে গিয়ে প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে বরং উদারতার নজির স্থাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে ধৈর্যের সাথে নিজেদের অবস্থান ধরে রাখার প্রতিশ্রুতিও দেন আকরাম আহমেদ।
তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যারা ষড়যন্ত্র করছেন, এটাকে দুর্বলতা মনে করবেন না।






