মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো মোহাম্মদপুর থানা ছাত্রদল। থানার অন্তর্গত নবীনগর এলাকায় এক প্রতিবন্ধী শিশুর হাতে হুইলচেয়ার ও নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল-এর নেতৃত্বে।
উল্লেখ্য, শিশুটি দীর্ঘদিন ধরে চলাফেরায় অক্ষম ছিল এবং পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় চিকিৎসা বা প্রয়োজনীয় সহায়তা পেতে হিমশিম খাচ্ছিল। বিষয়টি জানার পর ছাত্রদল নেতা মোঃ রুবেল নিজ উদ্যোগে সহায়তার ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
• জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মাইনুদ্দিন চৌধুরী
• শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া,
• শেরেবাংলা নগর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক নোমান ও রাব্বি।
সার্বিক সহযোগিতা করেছেন
সাবেক ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সদস্য ফরহাদ আহমেদ, ওমোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা
মিজান, মাসুম, কবির ও জুয়েল।
স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, “রাজনীতি শুধু স্লোগান নয়, এমন মানবিক কাজের মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে।”
নেতা মোঃ রুবেল বলেন,
“জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুধুই আন্দোলন-সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়—মানবতার পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, আমাদের কাজ দেখে আরও অনেকে এগিয়ে আসুক।”
জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।






