Home / বিশেষ সংবাদ / শশীভূষণে মানবিক টিমেরমাদকবিরোধী প্রচার প্রচারণা

শশীভূষণে মানবিক টিমেরমাদকবিরোধী প্রচার প্রচারণা

মাদককে না বলি: শশীভূষণে মানবিক টিমের মাদকবিরোধী প্রচার

চরফ্যাশন প্রতিনিধি:

‘মাদককে না বলি’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মাদকবিরোধী প্রচার কার্যক্রম পরিচালনা করেছে মানবিক টিম শশীভূষণ।

আজ অনুষ্ঠিত এ প্রচার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম সোহেল মাদকবিরোধী বিষয়ে সরকারের কঠোর অবস্থান এবং জননেতা নুরুল ইসলাম নয়নের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি মানবিক টিম শশীভূষণের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, মাদকাসক্তি ও মাদক ব্যবসা সমাজের অন্যতম গুরুতর ব্যাধি। এ সামাজিক ব্যাধি নির্মূলে মানবিক টিম শশীভূষণের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে তিনি সংগঠনটির পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে শশীভূষণ থানার ওসি ফিরোজ আলম বলেন, “যত বড় মাদক কারবারিই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কারও সুপারিশ কোনোভাবেই কার্যকর হবে না। এটি আমাদের স্পষ্ট বার্তা।”

তিনি আরও বলেন, শশীভূষণ থানায় যোগদানের পর থেকে কোনো রাজনৈতিক নেতা মাদক কারবারিকে ছাড়িয়ে নেওয়ার জন্য তাঁর কাছে সুপারিশ করেননি, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

ওসি ফিরোজ আলম আশ্বস্ত করে বলেন, কেউ মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক অবক্ষয় রোধ ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে মানবিক টিম শশীভূষণের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাদকমুক্ত সমাজ গড়তে ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *