চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় চরফ্যাশন থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিমা আক্তার ঝর্না (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. মোছলেহ উদ্দিনের বিল্ডিংয়ের নিচতলার রুমের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার নিকট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর: ২২, তারিখ: ১৫/০৯/২০২৬ খ্রি., জিআর নম্বর: ১৮৭) রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ভোলা জেলা পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধমূলক কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চরফ্যাশনে ৯৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার






