Home / রাজনীতি / হামে আক্রান্ত লালমোহন পৌর ছাত্রদলের সহ-সভাপতি তানজিদকে হাসপাতালে দেখতে গেলেন নাঈম গাজীসহ নেতৃবৃন্দ

হামে আক্রান্ত লালমোহন পৌর ছাত্রদলের সহ-সভাপতি তানজিদকে হাসপাতালে দেখতে গেলেন নাঈম গাজীসহ নেতৃবৃন্দ

ইয়াসির রহমান, ভোলা প্রতিনিধি | নিউজ টাইম বাংলাদেশ
তারিখ: ০৭ অক্টোবর ২০২৬ | বুধবার
ভোলার লালমোহন পৌর ছাত্রদলের সহ-সভাপতি তানজিদ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নবগঠিত লালমোহন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান নাঈম গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৭ অক্টোবর) হাসপাতালে গিয়ে নেতৃবৃন্দ তানজিদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা তানজিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ জানান, তানজিদের চিকিৎসার বিষয়ে তারা তার পরিবারের পাশে রয়েছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় নবগঠিত লালমোহন পৌর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *