Home / বিশেষ সংবাদ / চরফ্যাশনে শীর্ষ মাদক ব্যবসায়ী ফখরুল ছাত্রদল ও পুলিশের যৌথ অভিযানে আট*ক, এলাকায় স্বস্তি

চরফ্যাশনে শীর্ষ মাদক ব্যবসায়ী ফখরুল ছাত্রদল ও পুলিশের যৌথ অভিযানে আট*ক, এলাকায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন:
ভোলার চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদকের রাজত্ব কায়েমকারী শীর্ষ মাদক কারবারি ও সিন্ডিকেট প্রধান ফখরুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই চরফ্যাশনকে মাদকের ট্রানজিট পয়েন্টে রূপান্তর করেছিলেন এই ফখরুল—এমন অভিযোগ এলাকাবাসীর।
​স্থানীয় সূত্রে জানা যায়, ফখরুল শুধু নজরুলনগর ইউনিয়নই নয়, পুরো চরফ্যাশন উপজেলার মাদক সিন্ডিকেটের প্রধান ডিলার ছিলেন। থানা প্রশাসনকে ম্যানেজ করে তিনি দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে তার অবৈধ ব্যবসার জাল বিস্তার করেছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি তার বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি ও ত্রাস সৃষ্টিরও গুরুতর অভিযোগ রয়েছে। তার ভয়ে দীর্ঘদিন মুখ খুলতে সাহস পেতেন না সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাকে খোঁজার চেষ্টা করলেও নানা কৌশলে তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
​বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করায় বিভিন্ন ইউনিয়নে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা এস কে সজীব, নজরুলনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং কলমি ইউনিয়ন ছাত্রদল নেতা জারিয়াসহ দক্ষিণ আইচা থানার পুলিশের একটি বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ফখরুলকে আটক করে।
​তালিকাভুক্ত অন্যান্য মাদক কারবারিরা এখনো অধরা
ফখরুল ছাড়াও নজরুলনগর ও কলমি ইউনিয়নে তার নেতৃত্বে আরও একটি শক্তিশালী মাদক চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে। ফখরুলের সিন্ডিকেটের সেকেন্ড ইন কমান্ড ও তালিকাভুক্ত অন্যান্য মাদক কারবারিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের গ্রেফতারে তৎপর রয়েছে।
​ফখরুলের সিন্ডিকেটের তালিকাভুক্ত বাকি মাদক কারবারিরা হলেন:
১. মো. নিজাম প্যাদা
২. সাইফুল
৩. নেসার
৪. তুহিন
৫. বিলকিস
৬. ওয়ারিন

৭.রেজাউল, আনোয়ার, মনির


​এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, ফখরুলের মতো শীর্ষ মাদক ব্যবসায়ী আটকের মধ্য দিয়ে চরফ্যাশনকে পুরোপুরি মাদকমুক্ত করার এই অভিযান আরও গতিশীল হবে। পুলিশ প্রশাসন ও ছাত্রদলের যৌথ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *