Home / রাজনীতি / ১/১১-এর ষড়যন্ত্রকারীরা থেমে নেই: অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুশিয়ারি— মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেলের

১/১১-এর ষড়যন্ত্রকারীরা থেমে নেই: অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুশিয়ারি— মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেলের

নিজস্ব প্রতিবেদক:
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক জোরালো বিবৃতিতে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।
​বিবৃতিতে বলা হয়, ১/১১-এর সেই কুশীলব ও পরাজিত সংস্কারপন্থীরা আজও বসে নেই; তারা বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু সব ষড়যন্ত্রের জাল ভেদ করে দেশ ও জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
​নেতৃত্বের বর্ণাঢ্য রাজনৈতিক ও শিক্ষাজীবন তুলে ধরে বিবৃতিতে উল্লেখ করা হয়, তিনি ছাত্রজীবন থেকেই মেধা ও প্রজ্ঞার প্রতীক। ৫ম ও ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ এবং ১৯৮৭ সালে এসএসসিতে সমগ্র ভোলা জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ঢাকা কলেজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন এবং শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ নির্যাতন ও কারাভোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করতে না পারলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং বর্তমানে মালয়েশিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত আছেন।
​ছাত্ররাজনীতির বিভিন্ন ধাপ পেরিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনন্য ইতিহাস সৃষ্টি করেন।
​নয়ন ভাইয়ের এই আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ১/১১-এর পরাজিত অপশক্তি ও কিছু ভুয়া মিডিয়া এখনো নানা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলা হয়েছে, এই কুচক্রীদের মুখোশ অবিলম্বে তদন্ত করে জাতির সামনে উন্মোচন করতে হবে এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এরা ভবিষ্যতে দেশের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্রে লিপ্ত হবে। বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়, ষড়যন্ত্রকারীরা যতই চক্রান্ত করুক না কেন, সত্যের জয় চিরন্তন এবং কোনো অপপ্রচারই সফল হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *