Home / বিশেষ সংবাদ / নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ এপিবিএন

নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ এপিবিএন

টেকনাফ, কক্সবাজার | ৭ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে অভিযান চালিয়ে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের মাধ্যমে ১৬ এপিবিএন নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্প জানতে পারে, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই-ব্লক এলাকার বাসিন্দা ও লেদা টাওয়ার এলাকার ওসমান বিন আফফান মাদ্রাসার ছাত্র নুরুল ইসলাম (১০) বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না।
সংবাদ পাওয়ার পর নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের এএসআই কামাল হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল টিম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান ও অনুসন্ধান শুরু করে।
পরে ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে বসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে শিশুটি জানায়, পথ হারিয়ে সে ওই এলাকায় বসে ছিল।
বিষয়টি নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব রবিউল ইসলামকে অবহিত করা হয়। তার নির্দেশক্রমে ব্লক কমিটি ও প্রতিবেশীদের উপস্থিতিতে উদ্ধারকৃত শিশু নুরুল ইসলামকে তার পরিবারের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত শিশুর পরিচয়: নুরুল ইসলাম (১০), পিতা—জামাল হোসেন, মাতা—আয়েশা বেগম। সে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই-ব্লক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে।
এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় নোট রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *