Home / রাজনীতি / সান্তাহার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সৌরভ কুমার কর্মকার।

সান্তাহার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সৌরভ কুমার কর্মকার।

বগুড়া আদমদীঘি ৯ আগস্ট ২০২৬।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সান্তাহার পৌর শাখার আগামীর নেতৃত্বে আলোচনায় এসেছেন তৃণমূলের আস্থাভাজন মেধাবী সংগঠক সৌরভ কুমার কর্মকার, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে সম্ভাব্য নেতা হিসেবে দেখছেন অনেকে।

রাজনৈতিক পটভূমিতে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পর্দাপণ বর্তমানে তিনি সান্তাহার পৌর যুবদলের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন এবং তিনি সনাতন ধর্মের ব্যক্তি হওয়ার জন্য তাদের ধর্মীয় সংগঠনের বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে এবং পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক এবং আদমদিঘী উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করছেন।
সৌরভ কুমার কর্মকার এর
বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, ওয়ার্ড পর্যায়ে যুবদলকে সংগঠিত করার কাজ করেছেন।
স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত উপস্থিতি তাকে তরুণদের কাছে জনপ্রিয় করেছে।

স্থানীয় নেতাকর্মীর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবদল কর্মী জানান,সৌরভ দাদা মাঠের কর্মী সুখে-দুঃখে পাশে থাকেন নতুন কমিটি হলে তরুণদের প্রত্যাশা পূরণে তিনি যোগ্য।

সান্তাহার পৌরসভা বগুড়া জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা যুবদলকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞদের সমন্বয় দরকার,সৌরভ কুমার কর্মকারের নেতৃত্ব সেই ভারসাম্য আনতে পারে বলে মনে করছেন সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *