Home / বিশেষ সংবাদ / “মাদকে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“মাদকে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাশন প্রতিনিধি:
“মাদকে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক সংগঠন মানবিক টিম শশীভুশন-এর আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ গ্রহণ করে চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, “মাদক কারবারি ও সেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তারা যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাই এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় তিনি এমন সচেতনতামূলক আয়োজন করার জন্য এলাকার সচেতন মহল ও আয়োজকদের ধন্যবাদ জানান।

মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *