Home / রাজনীতি / ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে শফিকুল ইসলাম খান নিয়োগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে শফিকুল ইসলাম খান নিয়োগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে শফিকুল ইসলাম খান নিয়োগ
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে মোঃ শফিকুল ইসলাম খানকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০২৪ অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি সিটি করপোরেশনের সার্বিক প্রশাসনিক, আর্থিক ও উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন।
মোঃ শফিকুল ইসলাম খান ঢাকার বাসিন্দা। প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তার নিয়োগের খবরে নগরবাসীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে যে, উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা আরও গতিশীল ও কার্যকর হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *