Home / রাজনীতি / তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোহাম্মদপুর থানা যুবদলের মিলাদ মাহফিল।

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোহাম্মদপুর থানা যুবদলের মিলাদ মাহফিল।

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোহাম্মদপুর থানা যুবদলের মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার:
বারই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় নির্বাচনে তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মোহাম্মদপুর থানা যুবদল।
আজ শুক্রবার মোহাম্মদপুরে সাবেক থানা ছাত্রদলের নেতা, বর্তমানে মোহাম্মদপুর থানা যুবদলের অন্যতম নেতা মির্জা রাজিবুল আলম রয়েলের নেতৃত্বে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তার নেতৃত্বেই সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করছে মোহাম্মদপুর থানা যুবদল,এমনটাই জানান উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইনুন নিশাতসহ, ৩৩নং ওয়ার্ড যুবদলের নেতা,রিপন,ওয়াসিম,রাসেল,নেহাল,আরমান,আব্দুরব, বাচ্চু,ইকবাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মির্জা রাজিবুল আলম রয়েল বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে মোহাম্মদপুর থানা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবসময় নিয়োজিত থাকব।”
মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *