আগামী জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ দিনে ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসমাবেশ। ভোলা-৪ আসনের মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম নয়নের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, লক্ষ লক্ষ মানুষ এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মনায়েব মুন্না। তিনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান আয়োজক ও মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম নয়ন বক্তব্যে বলেন, চরফ্যাশনে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা অসাধু ব্যবসায়ীর স্থান হবে না। তিনি আরও বলেন, “যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা আমাদের দলের কেউ নয়— তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”
এছাড়া তিনি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
চরফ্যাশনে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করলেন নুরুল ইসলাম নয়ন।






