ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুরে নয়নের নির্দেশে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা যৌথভাবে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
• চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া
• সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন
• উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল
এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আরও নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
নেতারা জানান, ভোলা-৪ আসনে বিএনপির ক্লিন ইমেজের আলোচিত নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়নই এলাকার জনগণের প্রত্যাশার প্রতীক। তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এলাকায় গণসংযোগ জোরদার করা হচ্ছে এবং আগামী নির্বাচনে নয়নকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।






