Home / রাজনীতি / সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের উদ্যোগে রাজধানীতে ছাগলের গোস্ত বিতরণ।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের উদ্যোগে রাজধানীতে ছাগলের গোস্ত বিতরণ।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের উদ্যোগে রাজধানীতে ছাগলের গোস্ত বিতরণ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে রাজধানীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সদকা হিসেবে ৩০টি ছাগলের গোস্ত বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং সংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। এছাড়াও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, “মা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশব্যাপী দোয়া-মাহফিল, খাবার বিতরণ ও মানবিক কার্যক্রম চলছে। তার সুস্থতার জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা যুবদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়, দেশের আরও বিভিন্ন জেলায় অসহায় মানুষ ও এতিম শিশুদের মাঝে সদকা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *