অবৈধ সরকারের মিথ্যা মামলায় যুবদল নেতা জুয়েলকে কারাগারে প্রেরণ — মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল–এর জামিন আবেদন আজ আদালত বাতিল করেছেন। যুবদলের দাবি—এটি অবৈধ হাসিনা সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মামলা।
আজ তিনি কোর্টে স্যালেন্ডার করতে গেলে আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে এ খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর হাজারো যুবদল নেতা-কর্মী কোর্ট চত্বরে জড়ো হয়ে জুয়েলের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ—এই গ্রেপ্তার সম্পূর্ণ অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন।
নেতাকর্মীরা বলেন,
“মিথ্যা মামলায় আমাদের সাংগঠনিক সম্পাদককে হয়রানি করা হচ্ছে। আমরা তার অবিলম্বে মুক্তি এবং মামলা প্রত্যাহার দাবি করছি।”
এদিকে জুয়েলের জামিন বাতিল ও কারাগারে প্রেরণের ঘটনায় এলাকাজুড়েও উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে—জুয়েলের দ্রুত মুক্তির দাবিতে তারা শিগগিরই বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবে।
মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রুবেল বলেন
অবৈধ সরকার প্রধান শেখ হাসিনার সেই সাজানো মামলায় এখনো একজন যুবদল নেতাকে এভাবে ভিত্তিহীনভাবে কারাগারে পাঠানো এটা সম্পূর্ণ অযৌক্তিক অবিলম্বে কামরুজ্জামান জুয়েলের মুক্তি চান তিনি।






