Home / রাজনীতি / বাকসাস-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন — অতিথি হিসেবে থাকবেন ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।

বাকসাস-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন — অতিথি হিসেবে থাকবেন ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।

আসন্ন ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস) প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী সভাপতি রবিন খান এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ-এর।

দুই নেতা-ই বাংলা কলেজের সবুজ চত্বরে রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন। তাদের আগমনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, সাংবাদিকতা, নেতৃত্ব ও ছাত্র রাজনীতির যুগপৎ চর্চার এই মিলনমেলায় অংশ নেবেন কলেজের বর্তমান ও সাবেক সাংবাদিক সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বাকসাস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *