Home / রাজনীতি / স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া।

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া।

জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (২৩ জুলাই) দিনগত রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

এর আগে গত ১৮ জুন রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।

টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে গত ৬ মে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *